Sylhet Today 24 PRINT

সোমবার সিলেটে আসছেন এনসিপি নেতা হাসনাত ও হান্নান

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় দুই নেতা হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদ সোমবার সিলেট আসছেন। দলটির সিলেট জেলা ও মহানগর শাখা এবং সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নিতে তারা সিলেটে আসবেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এমপি এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কর্মসূচি ও কেন্দ্রীয় নেতাদের সিলেট আগমনের তথ্য নিশ্চিত করেন এনসিপির ওলামা বিভাগ ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেল সম্পাদক মাওলানা মুফতি ছালিম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.