Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বজ্রপাতে একজন নিহত, আহত এক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হয়েছে। 
নিহতের নাম পবিত্র সাংমা(৬৫) এবং আহতের নাম ট্রিক তারিয়ান(৩০)। 

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত ১নং নাহার পান পুঞ্জিতে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড মেম্বার রিপন জানান, পবিত্র সাংমা ও ট্রিক তারিয়ান পান জুমে কাজ করছিল। সন্ধ্যায় বজ্রপাতে পবিত্র মারা যায় এবং ট্রিক আহত হয়।

আহত ট্রিককে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.