Sylhet Today 24 PRINT

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের কমলগঞ্জে রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলগঞ্জের স্টেশন মাস্টার রুস্তম আলী ফকির বৃহস্পতিবার জানান, ভোর সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ে। এ কারণে ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

লাইন বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস শয়েস্তাগঞ্জে আটকা পড়েছে বলে জানান তিনি।

কী কারণে মাটি ধসে পড়েছে তা জানাতে না পারলেও ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে বলে রুস্তম আলী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.