ডেস্ক রিপোর্ট | ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
সিলেট মহানগর তাঁতী লীগ কথিত সাংবাদিক বাদশা গাজীর বিরুদ্ধে সাড়ে ৩লাখ টাকা প্রতারনার মামলা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ জিন্দাবাজার সিলেট শাখার বিনিয়য়োগ পরিদর্শক অফিসার মোঃ জাফর আহমদ বৃহস্পতিবার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা (নং-২২৬/১৬) করেন। মামলায় মেসার্স গাজী এন্টারপ্রাইজ-এর প্রোপাইটর ও মহানগর তাঁতী লীগ সভপতি মোহাম্মদ বাদশা গাজীকে একমাত্র আসামী করা হয়।
জানা গেছে, বাদশা গাজী তার এক আত্মীয়ের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ, জিন্দাবাজার শাখা থেকে ২০১৩সালে এক লাখ টাকার বিনিয়োগ ঋণ গ্রহন করেন। ঋণ পরিশোধে তিনি গত বছরের ২৯ নভেম্বর ১লক্ষ ১৮হাজার টাকার চেক প্রদান করেন। নির্ধারিত তারিখে চেকটি ডিজ অনার হয়। পরে উকিল নোটিশ দিলেও ঋণ পরিশেধে তিনি সাড়া না দিয়ে ব্যাংকের সাথে প্রতারণা করেন।
বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার বাদশা গাজীর বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় ৩লাখ ৫৪ হাজার টাকা জরিমানার পাশপাশি বাদশা গাজীর এক বছরের কারাদন্ডের আবেদন করা হয়েছে।