Sylhet Today 24 PRINT

বড়লেখায় পত্রিকা এজেন্টের ২ লাখ টাকা আত্মসাৎ হকার উধাও

বড়লেখা প্রতিনিধি |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখার সংবাদপত্র এজেন্ট দিশারী লাইব্রেরীর স্বত্তাধিকারী অ্যাডভোকেট গোপাল দত্তের প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ করে ২০ দিন ধরে পত্রিকা হকার কয়েছ আহমদ উধাও রয়েছে।

এ ব্যাপারে পত্রিকা এজেন্ট গোপাল দত্তের ভাই বাবুলাল দত্ত পলাতক হকার কয়েছ আহমদ ও তার বাবা জামাল উদ্দিনকে আসামী করে বুধবার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তেলিমেলি (গোপালপুর) বড়ময়দান গ্রামের জামাল উদ্দিনের ছেলে পত্রিকা হকার কয়েছ আহমদ দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট গোপাল দত্তের পত্রিকা এজেন্সিতে চাকুরী করতো। বিভিন্ন সময় পত্রিকা বিক্রির টাকা আত্মসাৎ করে তার নিকট এজেন্সির এক লাখ ছিয়ান্নব্বই হাজার চারশত আটাশ টাকা পাওনা হয়। কিস্তিতে আত্মসাতকৃত টাকা পরিশোধের শর্তে সে যথারীতি পত্রিকা এজেন্সিতে কর্মরত ছিল।

গত ৪ ফেব্রুয়ারী থেকে পত্রিকা বিক্রিতে না এসে গ্রাহকদের নিকট থেকে টাকা উত্তোলন করে উধাও হয়ে যায়। বিষয়টি তার পিতাসহ আত্মীয় স্বজনকে অবহিত করে কোন সমাধান না হওয়ায় পিতা পুত্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.