Sylhet Today 24 PRINT

অপশাসনের যাতাকলে বাকরুদ্ধ দেশের মানুষ : নাসিম হোসাইন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আজ বাংলাদেশের মানুষ বর্তমান স্বৈরাচার অবৈধ আওয়ামীলীগ সরকারের অপশাসনের যাতাকলে বাকরুদ্ধ অবস্থা জীবন যাপন করছে। আজ দেশের একটি কলংক জনক ঐতিহাসিক দিন যে দিন সৃষ্টি পেছনে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল ক্ষমতাসীন দল। বাংলাদেশের সাহসী সন্তাদের হারিয়ে ছিল বাংলাদেশের মানুষ। যে দৃশ্য মনে পড়লে সমগ্র জাতি আজ চিৎকার দিয়ে কাদতে চায়। আওয়ামীলীগের গভীর ষড়যন্ত্রের শিকার সমগ্র দেশের মানুষ।

তিনি আরো বলেন, দেশের গণতন্ত্রকে হত্যা করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় অদিষ্টিত হওয়ার স্বপ্ন লালিত করছে আওয়ামী বাহিনী। বিরোধী দলের উপর ক্রমাগত ভাবে নির্যাতন নিপীড়ন চালিয়ে নেতা কর্মীদের গুম, খুন, বাসা বাড়িতে তল্লাশী মিথ্যা মামলায় হয়রানী করে আইনশৃঙ্খলাবাহিনী ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে চায়। আজ দেশব্যাপী বিএনপির ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে, অচিরেই দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈধ সরকার পতনের ডাক দেওয়ার হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্দাবাজার তাতীপাড়াস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে নব-নির্বাচিত  মহানগর বিএনপি ও মহানগর মহিলা দলের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর মহিলা দলের সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, মহিলা দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহানারা ইয়াসমিন, যুগ্ম সম্পাদিকা ফাতেমা বেগম রুজী, মিনারা হোসেন, রেহেনা ফারুক শিরিন, যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম মুন্নী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিয়া বেগম, সাফিয়া খাতুন মনি, বিলকিছ জাহান চৌধুরী, হাফসা বেগম প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.