শাবি প্রতিনিধি | ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পড়ুয়া ‘বগুড়া ও জয়পুরহাট’ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘করতোয়া এসোসিয়েশন’-এর উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি মীর মো. তৌকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী আইটি সম্পাদক মুশফিকুর রহমান মেধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক হাম্মাদুল হক ও জাবেদ ফয়সাল এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নাজমুল হোসেন প্রমূখ।
সংগঠনটির সভাপতি মীর মো. তৌকির হোসেনের জানান, অনুষ্ঠানে ২০ জন নবীন শিক্ষার্থীর পাশাপাশি এসোসিয়েশনের ৮০ জন সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সবার অংশগ্রহণে একটি বার-বি-কিউ পার্টির আয়োজন করা হয়। তিনি বিভিন্ন আয়োজনের মাধ্যমে এসোসিয়েশনকে সফলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।