Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিষপানে বৃদ্ধের মৃত্যু

বড়লেখা প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক কলহের জেরে বিষপানে আপ্তাব উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিষপানের ঘটনা ঘটে। পরে তাকে বড়লেখা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাঁর (আপ্তাব উদ্দিনের) আব্দুর রহিম (১৮) নামের এক ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়ভাবে কিছু অভিযোগ মিলেছে ছেলের সাথে কথা কাটাকাটির কিছু পরে বিষ খাইছেন। হাসপাতালে আনার পথে আপ্তাব উদ্দিন মারা গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.