সিলেটটুডে ডেস্ক | ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
দেশে সড়ক দুর্ঘটনার নামে নীরব হত্যা চলছে। প্রতিদিন সড়ক দূর্ঘটনায় কারো না করো মায়ের বুক খালি হচ্ছে। অদক্ষ চালকদের লাইসেন্স দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত্যুর মিছিল তৈরি করেছে।
শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন থেকে এসব কথা বলা হয়। এসময় টাকার বিনিময়ে লাইসেন্স না দিয়ে যোগ্য এবং ন্যুনতম এসএসসি পাশ লোকদের লাইসেন্স দেওয়ার আহবান জানানো হয়। পাশাপাশি সমকাল সুহৃদ সদস্য আসমা আক্তারের ঘাতক বাস চালককে গ্রেফতারের দাবিও জানানো হয়।
সুহৃদ আসমার ঘাতক বাসচালককে গ্রেফতার ও দুষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা এ দাবি জানান। সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের উপদেষ্ঠা শামীম আখতার ও সভাপতি রাজ কুমার দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, ফটো সাংবাদিক ইউসুফ আলী, সমকাল শাবি প্রতিনিধি তন্ময় মোদক, সুহৃদ সমাবেশ সিলেটের সিনিয়র সহ-সভাপতি জেসমিন সুলতানা, এমরান আহমদ, সাধারণ সম্পাদক সুব্রত বসু, রাতুল পুরকায়স্থ, রাজু তালুকদার, প্রনব চৌধুরী, সুজিত দাশ, সজিব চৌধুরী, আব্দুল আলীম, ফরিদ আহমদ, নিলয় দাস তনু, আলমগীর ফারজান, সম্পা চক্রবর্তী, আসমা আক্তার মনি, ঝলক বিশ্বাস, হেনা মমো, সুবোধ কর, মো. হারুন, দিবাকর তালুকদার, অরুপ তালুকদার, মিছবাহ উদ্দিন তুহিন, সৌমেন চক্রবর্তী, নৃপেন্দু শেখর দেবনাথ, মো. সাবের হোসেন রানা, রিপন তালুকদার, সোহেল আহমদ, টিংকু তালুকদার, দিলীপ দাস, নাদিমুল ইসলাম হেলাল, অভিজিত বনিক অপু, বিনতি তালুকদার, সুপ্রদীপ রায়, মো. আবু সাঈদ, সানি রায়, ফাতিন রাহিল নাবিল, সুপ্রজিৎ চন্দ্র বৈজ্ঞব, তানভির খান রেজা, সুজিত দাস, মো. রুকন উদ্দিন, ওয়ায়েছ আহমদ রবিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আসমার অনেক সম্ভাবনা ছিল, বহুদূর যাওয়ার কথা ছিল, ভালো মানুষ হওয়ার কথা ছিল। কিন্তু একটি দূঘটনা কেড়ে নিল তার সকল স্বপ্ন। বক্তারা অবিলম্বে ঘাতক বাস চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় গতিনিয়ন্ত্রক বাঁধ নির্মাণের দাবি জানান।