Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ট্রাক উল্টে নিহত ১, আহত ২

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের জৈন্তাপুরে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নলজুরী নদীর উৎসমুখ থেকে পাথর সংগ্রহ করে আসার পথে নদীর পাড় ধ্বসে পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৪৩৪) উল্টে যায়। এতে তিন শ্রমিক আহত হন। গুরুতর আহত মো. আলমকে (৪৫) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হাসপাতালের নেওয়ার পূর্বেই তিনি মারা যান। নিহত আলম জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.