Sylhet Today 24 PRINT

বড়লেখায় নলকূপ বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি গ্রামের সমাজসেবক রহিম উদ্দিন নজরুলের উদ্যোগে ৮০টি নলকূপ বিতরণ করা হয়েছে। বিশুদ্ধ পানি পানের জন্য দাসেরবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮০জন দরিদ্র মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

এ উপলক্ষে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দাসেরবাজারস্থ পাটি হাটিতে সমাজসেবক সুশীল চন্দ্র দাসের সভাপতিত্বে ও ছাত্রনেতা আমানুর রহমানের সঞ্চালনায় নলকূপ বিতরণপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলকূপ দাতা রহিম উদ্দিন নজরুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজবেক ও ইউপি সদস্য রুহুল আমিন বাহার, হাজী বাহার উদ্দিন, মাসুক উদ্দিন, ফারুক উদ্দিন, প্রসন্ন কুমার নাথ, প্রমোদ দাস, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, টুনু মাস্টার, রসেন্দ্র দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.