Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ডাকাত আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

লেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মিরেরগাঁওয়ে স্থানীয়রা ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক ডাকাত সাবুল মিয়া (৩৫) নগরীর মধুশহীদ এলাকার বাসিন্দা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মিরেরগাঁওয়ে ডাকাতি করতে আসে ১৪/১৫ জনের একটি ডাকাত দল। 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই  এ খবর নিশ্চিত করে জানান, রাতে মিরেরগাঁও গ্রামের মহরম আলীর বাড়িতে ১৪/১৫ জনের এক দল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ডাকাতরা পালাতে শুরু করেন। জনতা ধাওয়া করে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

তিনি আরও জানান, আটক ডাকাত সাবুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.