বড়লেখা প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
বড়লেখার সাত নং খাসিয়া পুঞ্জির চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের শিক্ষার্থীর অভিভাবক সমাবেশ শুক্রবার সরকারী প্রাথমিক স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
চার্জ অব গড মিশনের সাধারন সম্পাদক লাভলী সুচিয়াংয়ের সভাপতিত্বে প্রজেক্ট ম্যানেজার টারজেং পাপাংয়ের পরিচালনা অনুষ্ঠিত অভিভাবক সমাবেশও পারিবারিক উপহার সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুলাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, মাধব পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ওয়ান বর লংডঃকিরি, চাইল্ড স্পন্সরশিপ প্রজেক্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান ডেন্টিনা মারলিখা, প্রজেক্ট ম্যানেজার পিউস প্লাঃ, ইউপি মেম্বার ডেভিড পাপাং, যুবনেতা সিতেশ খংলা।