Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে সহপাঠির ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

ওসমানীনগর প্রতিনিধি |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের ওসমানীনগরে সহপাঠির ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। আজ শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউপির বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজে খুনের ঘটনাটি ঘটে।

নিহত কয়েছ মিয়া বুরুঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত লালা মিয়ার ছেলে। সে ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

জানা যায়, আজ শনিবার ব্যবহারিক ক্লাসে অংশ নিতে অন্যান্য পরীক্ষার্থীদের সাথে বিদ্যালয়ে যায় কয়েছ। ক্লাস শেষে বিদ্যালয় প্রাঙ্গনে পূর্ব বিরোধের জের ধরে কয়েছের গ্রামের তার সহপাঠি এসএসসি পরীক্ষার্থী দুধু মিয়ার ছেলে মতি মিয়া পেছন দিক থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে।

ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন কর হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.