জগন্নাথপুর প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের মাপকাটিতে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সব ধরণের উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে অনেক কাজ সমাপ্ত হলেও অনেক কাজ শুরু হয়েছে। তাই সরকারের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য সরকারকে আরো সময় দিতে হবে। তা হলেই আমরা দেশকে একটি আধুনিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।
তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এ দেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারতাম না। আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কাছে চিরঋণী। তাদের ঋণ কোন দিন শোধ করা যাবে না।
তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশের প্রবাসী ভাইয়েরা বিশ্বের বিভিন্ন দেশে থেকে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠান। যাতে তাদের পরিবারের লোকজন ভালভাবে চলতে পারেন। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় আমাদের দেশ অনেক সুন্দর হচ্ছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মনযোগ সহকারে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মনে রাখতে আগামীতে তোমাদেরকেই দেশের হাল ধরতে হবে। এ সময় তিনি পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করার ঘোষণা দেন। তিনি বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, একটি গোষ্ঠি দেশের খায়, দেশের পড়ে আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা জনবিচ্ছিন্ন হয়ে বোমাবাজি করে দেশেকে অস্থিতিশীল করে সরকারের উন্নয়নে বাধাগ্রস্থ করতে চায়। তাদের ব্যাপারে আপনাদেরকে আরো সতর্ক থাকতে হবে। তিনি কবিতার ভাষায় বলেন, নাই নাই নাই ভয়, অবশ্যই হবে জয়।
শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মতি রঞ্জন চক্রবর্তী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক কওছর রশীদ, সেবক রঞ্জন দেব বুলু, আলিম উদ্দিন প্রমূখ।
এ সময় জগন্নাথপুর থানার ওসি মুরসালিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, স্থানীয় ইউপি সদস্য সাব্বির আহমদ, আম্বিয়া বেগম, ফারুক মিয়া, আওয়ামীলীগ নেতা আনফর উল্লাহ, বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান, সহকারি শিক্ষক মাওলানা এরশাদুর রহমান, আক্তার হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুস সালাম, প্রবাসী আব্দুল খালিক মানিক মিয়া, কাচা মিয়া, সালাম মিয়া, পিয়ার আলী, ইয়াওর মিয়া, শিক্ষানুরাগী সাজাদ মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, পৌর যুবলীগ নেতা ইব্রাহিম আলী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক আব্দুল কাইয়ূম, রুনু মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ ছাত্রলীগ নেতা আবু সালেহ জনি, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমন, এমডি মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী এমএ মান্নান জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে নিজস্ব তহবিল থেকে ৫ টি মসজিদ ও ১ টি মন্দিরে ২০ হাজার করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।