সিলেটটুডে ডেস্ক | ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
সিলেট সিটি কর্পোরেশন’র বৃহত্তর শাহী ঈদগাহ ৫নং ১৭নং ১৮নং ও ১৯ নং ওয়ার্ডে সপ্তাহ ব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে বৃহত্তর শাহী ঈদগাহ গ্লোবাল ফাউন্ডেশন এর আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় সপ্তাহ ব্যাপী এ অভিযান পরিচালনা করা হবে।
পরিস্কার পরিচ্ছন্নতার উদ্বোধন কালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রকৌশরী নূর আজিজুর রহমান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, কনজারভেন্সি কর্মকর্তা মো: হানিফুর রহমান, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মালিক জাকা, শাহী ঈদগাহ গ্লোবাল ফাউন্ডেশনের আহবায়ক আকবর হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ বদরুজ্জামান সেলিম, বিশিষ্ট মুরব্বী আহবাবুর রহমান চন্দন, হাজী কুতুব উদ্দিন, আব্দুল জব্বার সুমন, এডভোকেট মো: নাসিরুজ্জামান নাজিম, গুলজার আহমদ সহ বৃহত্তর শাহী এলাকার বিশিষ্ট ব্যাক্তি বর্গ।