Sylhet Today 24 PRINT

সুবিদবাজার থেকে ছিনতাইকারী আটক

সিলেট নগরী থেকে এক ছিনতাইকারী আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারীর নাম তুষার (২৮)।

নিউজ ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৫

 সিলেট নগরী থেকে এক ছিনতাইকারী আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারীর নাম তুষার (২৮)। সে চট্টগ্রামের ইস্পহানি সি গেইটের জহির আলীর ছেলে। বর্তমানে নগরীর বাগবাড়ীতে বসবাস করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর সুবিদবাজার থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজারে অভিযান চালানো হয়। অভিযান কালে ছিনতাই মামলা (২৫ তারিখ ২৯/১/১৫) আসামী তুষারকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালী থানার এস আই রবিউল হক মাসুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.