Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কর্মবিরতি পালন

বড়লেখা প্রতিনিধি |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কর্মবিরতি পালন করেছে।

১০ম গ্রেডের অফিসারসহ তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে (২৮ ফেব্রুয়ারী) রবিবার কর্মবিরতি পালন করা হয়।

সকালে উপজেলা চত্বরে কর্মবিরতি পালনকালে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি মুকুল রঞ্জন লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন দে চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শাহীন আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমদ জাকারিয়া, কোষাধ্যক্ষ বাহার শ্যাম চৌধুরী, সদস্য দুলাল আহমদ, বুরহান উদ্দিন, মিহির রঞ্জন দাস, সিদ্বার্থ শংকর দাস, হিমাদ্রি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.