Sylhet Today 24 PRINT

সেই শিশুটির বাবা-মায়ের সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদক |  ০১ মার্চ, ২০১৬

সিলেট জেলা স্টেডিয়াম এলাকা থেকে উদ্ধার হওয়া শিশু আবু বকরের বাবা মায়ের সন্ধান মিলেছে। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবু বকরের বাবা সোমবার আমাদের সাথে যোগােযাগ করেছিলেন। মঙ্গলবার তিনি এসে ছেলেকে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

ছেলেটি এখনো আমাদের হেফাজতে রয়েছে, বলেন ওসি।

রোববার রাতে জেলা স্টেডিয়াম এলাকা থেকে আবু কবর (১০) কে উদ্ধার করেন ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। রাতেই তা্রা কতোয়ালি থানা পুলিশের কাছে শিশুটিকে তুলে দেন। রোববার এ নিয়ে সিলেটটুডে-তে 'বাড়ির ঠিকানা বলতে পারে না ছেলেটি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

উদ্ধারকালে ছেলেটি কেবল তার বাবা মায়ের নাম বলেছিলো। তবে বাড়ির ঠিকানা বা কারো ফোন নাম্বার বলতে পারেনি।

ওসি সোহেল আহমদ জানান, আবু বকর কুমিল্লার দাউদকান্দির জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শ্রেণীর ছাত্র। মাদ্রাসা থেকে পালিয়ে সে সিলেট এসেছে বলে পুলিশকে জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.