Sylhet Today 24 PRINT

বাহুবলে নিহত ৪ শিশুর পরিবারকে পরিকল্পনা মন্ত্রীর অনুদান

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৬

হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে নিহত ৪ শিশুর পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। সোমবার জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালীন সময়ে তিনি ওই অনুদান তোলে দেন হবিগঞ্জ-সিলেটের দায়িত্ব প্রাপ্ত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর হাতে।

অনুদান গ্রহণ করার পর এক প্রতিক্রিয়ায় কেয়া চৌধুরী বলেন, নিহতদের পারিবারিক অবস্থা নাজুক। তাদের পূনর্বাসনে সহায়তা প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নিয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল এ অনুদান প্রদান করেছেন। এ জন্য আমি বাহুবলবাসীর পক্ষে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কেয়া চৌধুরী এমপি সুন্দ্রাটিকি গ্রামের শুভ, তাজেল, মনির ও ইসমাঈলকে নিশংস ভাবে হত্যার বর্ণনা তোলে ধরেন। এ প্রেক্ষিতে পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল উক্ত অর্থ অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন কেয়া চৌধরী এমপিকে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ওই শিশুদের মাটিচাপা লাশ সুন্দ্রাটিকি গ্রামের পাশ্ববর্তী ইছাবিল থেকে উদ্ধার করা হয়। ১২ ফেব্রুয়ারি ওই শিশুদের অপহরণ করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.