Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা কারাগারে

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০১ মার্চ, ২০১৬

বিয়ানীবাজার স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান সহ বিএনপি অঙ্গসংগঠনের ৫নেতাকে কারাগারে পাঠিয়েছে জেলা দায়রা জজ আদালত।

আদালত সূত্র থেকে জানা গেছে, সোমবার দুপুর এগারোটায় জেলা দায়রা জজ মনির আহমদ পাটোওয়ারীর আদালতে ২০১৪ সালের বিয়ানীবাজার থানায় দায়েরকৃত দুটি নাশকতা মামলায় আত্মসমর্পন করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

আত্মসমর্পনকৃত নেতারা হলেন বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, বিএনপি অঙ্গসংগঠনের নেতা সেলিম আহমদ, নুরুল কিবরিয়া, শাহজাহান আহমদ ও নুর উদ্দিন।

এ সময় আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বি হোসেন বাবলু, বিএনপি অঙ্গসংগঠনের নেতা পাভেল আহমদ, রুহুল আমিন, সোহেল আহমদ ও ফয়সাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.