Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি মনোনিত প্রার্থীদের মনোনয়ন দান

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০১৬

সিলেট জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম এর কাছ থেকে তাঁর নিজ বাসভবনে মঙ্গলবার  বিকাল ৩টায় দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাক্ষরিত মনোনয়নপত্র বিতরণ প্রাক কালে দিলদার হোসেন উপস্থিত নেতাকর্মীরে উদ্দেশ্যে বর্তমান স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনকে তরান্বিত করতে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সকল বিবেধ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে, বিএনপির মনোনিত প্রার্থীদের কে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ওসমান গণি, আরিফ ইকবাল নেহাল, মোঃ লুৎফুর রহমান, জসিম উদ্দিন, সামসুদ্দিন, আল আজাদ, আনোয়ার হোসেন, জিয়ারত খান, আব্দুল লতিফ, আব্দুল্লাহ আল মামুন, সামন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাব উদ্দিন, শওকত আলী বাবুল। মনোনিত চেয়ারম্যান বৃন্দরা হলেন, গোয়াইনঘাট উপজেলার আলীর গাও ইউপির মো. খলিক আহমদ, নন্দিরগাও ইউপির জামাল উদ্দিন আহমদ, পূর্ব জাফলং ইউপির মোঃ শাহপরান, রুস্তুম পুর ইউপির মোঃ সাহাব উদ্দিন, ফতেহ পুর ইউপির মো. বাবরুল হোসেন বাবুল, তোয়াকুল ইউপির খালেদ আহমদ, পশ্চিম জাফলং মো. সাইফুল আলম। কোম্পানীগঞ্জ উপজেলা মনোনিত প্রার্থীরা হলেন, উত্তর রনিখাই ইউপির আব্দুল মালিক, পশ্চিম ইসলামপুর ইউপির মো. নজরুল ইসলাম, দক্ষিন রনিখাই ইউপির হাজী মো. আব্দুছ ছোবহান, পূর্ব ইসলামপুর ইউপির মো. তাজ উদ্দিন আহমদ। .

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.