Sylhet Today 24 PRINT

রায় পাওয়ার পরও ভূমি ফিরে না পাওয়ায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট |  ০২ মার্চ, ২০১৬

ভূমি আপিল বোর্ডের রায় পাওয়ার পরও ভূমি ফিরে না পাওয়ায় মানববন্দন করেছে সিলেট শহরতলীর ইসলামপুর মেজরটিলার উত্তর জাহানপুর গ্রামের বাসিন্দারা।

বুধবার সকালে সদর উপজেলার ইসলামপুর মেজরটিলা বাজারে অনুষ্ঠিত মানবন্দনে এলাকার কয়েক শত নারি-পুরুষ বাসিন্দারা অংশ গ্রহন করেন। এসময় তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের ভূ-সম্পত্তি ফিরিয়ে দেয়ার দাবি জানান।

মো. জসীম উদ্দিনের পরিচালনায় ও এলাকার মুরব্বি মো রফিক মিয়া সভাপতিত্ব মানববন্দনে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মো. সেলিম আহমদ, আলতাব হোসেন চৌধূরী, আওয়ামীলীগ নেতা এডভোকেট আফসার আহমেদ, মাওলানা তৈয়বুর রহমান চৌধূরী, মনজু আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ফাতেমা আক্তার, রাবেয়া বেগম, সাবেক মেম্বার আব্দুল মান্নান, ডা. আব্দুল জলিল, চাঁন মিয়া ও আখলিছ আলী ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.