ডেস্ক রিপোর্ট | ০২ মার্চ, ২০১৬
সিলেটে হাইকোর্টের পূর্ণাঙ্গ বে পুনঃস্থাপন সহ সিলেট বিভাগের বিচার ব্যবস্থার উন্নয়নের দাবীতে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে গতকাল ২ মার্চ বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র উপস্থিতিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখিত দাবীগুলো হচ্ছে-পূণ্যভূমি সিলেটে অবিলম্বে হাইকোর্টের পূর্ণাঙ্গ বে স্থাপন, সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল ক্ষেত্রে ইংরেজী ভাষার পাশাপাশি বাংলাভাষা চালুর ব্যবস্থা, সিলেট বিভাগের সকল আদালতে শূণ্য পদে বিচারক নিয়োগের ব্যবস্থা, সিলেট বিভাগে একটি পূর্ণাঙ্গ শ্রম আদালত স্থাপন, একটি বিভাগীয় প্রশাসনিক ট্রাইব্যুল স্থাপন, একটি ড্রাগ কোর্ট স্থাপন, একটি মেরিন আদালত স্থাপন, একটি বিভাগীয় বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন, সিলেট জজ কোর্ট প্রাঙ্গণে বিদ্যুৎ আদালত স্থানান্তর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কর্মরত সকল বিচারকের জন্য বাসভবন নির্মাণ, বিভাগের সকল জেলা রেজিষ্ট্রার ও সাব-রেজিষ্ট্রারের শূণ্য পদে জেলা রেজিষ্ট্রার ও সাব-রেজিষ্ট্রার নিয়োগ, সকল উপজেলায় সাব রেজিষ্ট্রি অফিসের রেকর্ড রুম সহ নতুন অফিস ভবন নির্মাণ, সকল উপজেলায় সাব রেজিষ্ট্রি অফিস ও জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে শূণ্য পদে লোক নিয়োগ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা জজ কোর্ট এবং সিলেট মহানগর দায়রা জজ আদালত সহ সকল বিচার আদালতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগকালে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিয়োগদান, দেশের সকল প্রবাসী ও ভুক্তভোগী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য ২০১২ ইং সনে প্রণীত পাওয়ার অব এটর্ণী আইন ও ২০১৫ ইং সনে প্রণীত পাওয়ার অব এটর্ণী বিধিমালা সংশোধন।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম এডভোকেট, সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম এডভোকেট, সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, অতিরিক্ত পিপি সামছুল ইসলাম এডভোকেট, জিপি খাদেমুল মিল্লাত মোঃ জালাল এডভোকেট, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, শামীম হাসান চৌধুরী এডভোকেট, আব্দুর রহমান চৌধুরী এডভোকেট, বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট প্রমুখ।