Sylhet Today 24 PRINT

৫ মাস পর বেতন পেলেন জামালগঞ্জের গ্রাম পুলিশরা

জামালগঞ্জ প্রতিনিধি |  ০২ মার্চ, ২০১৬

দীর্ঘ ৫ মাস বেতন ভাতা না পাওয়ার পর অবশেষে জামালগঞ্জে গ্রাম পুলিশদের ভাতা পেলেন তারা। গ্রাম পুলিশদের বেতন ভাতা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।

এই উপলক্ষে বুধবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রাম পুলিশদের কুচকাওয়াজ অনুষ্টিত হয়েছে।

উপজেলা প্রত্যান্ত অ লের ৫টি ইউনিয়ন থেকে আসা গ্রাম পুলিশের উদ্দেশ্য করে টিটন খীসা বলেন,আপনারা খুব বেশী পরিশ্রম করেন। সময় মত অফিস ওর্য়াক ও নিজ দায়িত্ব পালন করেন।

কয়েকমাস বেতন না পাওয়ায় কষ্ট করে চলতে হয়েছে। তিনি আরো বলেন ইভটিজিং, বাল্যবিবাহ, অপরাধ ও এলকার শান্তিশৃংখলা বঙ্গ হলে আমাকে ও থানার কর্মকর্তাকে অবিহিত করেবেন আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পরে তিনি সকলকে ৫ মাসের সরকারী ও ইউনিয়ন পরিষদের ভাতা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.