Sylhet Today 24 PRINT

ইউপি নিবার্চন : বড়লেখায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

তপন কুমার দাস, বড়লেখা |  ০২ মার্চ, ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার ২ মার্চ ৩৭ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘন করেন।



সরেজমিনে উপজেলা নির্বাচন অফিস চত্বরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের বিধিমালা লঙ্ঘণ করে মিছিল ও মোটরসাইকেল শোডাউন দিয়ে মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে।

মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে রীতিমত আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়ে। আচরণ বিধিকে তোয়াক্কা না করেই শোডাউন দেন প্রার্থীরা।



এ ব্যাপারে দক্ষিণভাগ উত্তর ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব রাত ৯টায় সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের সময় আমার দুই ইউপি’র (দক্ষিণভাগ উত্তর ও দক্ষিণভাগ দক্ষিণ) প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের কোন ঘটনা দৃষ্টিতে আসেনি। অন্য কোন ইউপি’র প্রার্থীরা লঙ্ঘন করে থাকলে তাও আমার জানা নেই। তবে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’



উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ২য় দফায় উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.