নিজস্ব প্রতিবেদক | ০৩ মার্চ, ২০১৬
সিলেট নগরীর উপকন্ঠের ইসলামপুরের লাখাউড়ায় পাথর ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বুধবার গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল পাথর ব্যবসায়ী মোদাব্বির হোসেন বাবুলের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ইসলামপুর লাখাউড়া নিঝুম-১ বাসায় বুধবার রাত ৩টায় ১০/১৫ জনের ডাকাত দল হানা দেয়। দরজা ভেঙে ডাকাত ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্রে মুখে ব্যবসায়ী বাবুলের পরিবারের সবাইকে জিম্মি করে। ডাকাতরা ঘরে থাকা ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।