Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় রেলওয়ের নাশকতা মামলায় ২ ছাত্রদল নেতার জামিন

কুলাউড়া প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৬

কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক ২ নেতা রেলওয়ের নাশকতা মামলায় গত বুধবার (২ মার্চ) জামিন পেয়েছেন।

জানা যায়, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরমান আহমদ ও পৌর ছাত্রদল নেতা মনসুর আহমদ আবেদ রেলওয়ে নাশকতা মামলায় গত ১১ জানুয়ারি জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

মহামান্য হাইকোর্ট গত ২৩ ফেব্রুয়ারি তাদের জামিন মঞ্জুর করেন। ৫২ দিন কারাভোগের পর তাদের জামিন আদেশ গত ২ মার্চ মৌলভীবাজার কারাগারে পৌঁছলে রাতে তারা মুক্ত হন। এদিকে জেল থেকে বের হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মহিলা এমপি খালেদা রাব্বানির বাসায় সদ্য কারামুক্ত নেতারা সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় জেলগেটে তাদের ফুল দিয়ে স্বাগত জানান, কুলাউড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাহেদ উদ্দিন চৌধুরী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুবদল নেতা মোস্তফা মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, কালেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমদ টিপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.