Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে আ. লীগ নেতার গুলিতে ৫ কিশোর আহত

আকবর হোসেন, জামালগঞ্জ |  ০৩ মার্চ, ২০১৬

জামালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতার গুলিতে ৫ কিশোর গুলিবিদ্ধ হয়েছে। উপজেলার একটি জলমহালে মাছ ধরতে গেলে গুলির ঘটনা ঘটে।

জলমহালটির ইজারাদার স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম। গুলির ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় জামালগঞ্জের শেষ সীমানা বেহেলীর ইসলামপুরের স্থানীয় কিশোররা ঠেলা জাল দিয়ে শনির হাওরের বোইগ্যানী বিলের পাড়ে মাছ ধরতে ধরতে গেলে ইজারাদারের গুলিতে ৭ জন কিশোর আহত হন। বোইগ্যানী বিলের ইজারাদার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম।

গুলিবিদ্ধরা হলেন উপজেলার বেহেলী ইউনিয়নের শনির হাওরের পাড়ের ইসলাম পুরের বাসিন্দা আবু সামাদের ছেলে গোলাপ মিয়া (২৪), জম্মাত মিয়ার ছেলে রাসেল মিয়া (১৬), কামাল মিয়ার ছেলে মাহমুদ আলী (১৭), হারিছ মিয়ার ছেলে আলী নূর (২৫)।

গুলিবিদ্ধ রাসেল মিয়ার পিতা ইসলামপুর গ্রামের জম্মাত মিয়া জানান, বিলের ইজারাদার শফিকুল নিজের হাতে বন্দুক দিয়ে আমার ছেলেসহ সকলকে গুলি করেছে। বর্তমানে হাসপাতালে আছি। চিকিৎসা চলছে।

এই রির্পোট লেখা (বৃহস্পতিবার রাত ৯:০০) পর্যন্ত গুলিবিদ্ধ সকল কিশোরকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছিলো।

জামালগঞ্জ থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, এই মাত্র আপনার মাধ্যমে খবরটা পেলাম। হাসপাতালে গিয়ে খবর নিবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.