Sylhet Today 24 PRINT

মিরাবাজারে বেপরোয়া বাস কেড়ে নিলো পথচারীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৬

সিলেট নগরীর মিরাবাজারে বেপোরায়া বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের মিরাবাজারস্থ সুফিয়া রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জাফলং থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট জ ০৪-০২৩৩) নগরীর মিরাবাজারে সুফিয়া রেস্টুরেন্টের সামনে এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.