Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ৩টি মেছো বাঘ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০১৬

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের একটি পরিত্যাক্ত ঘর থেকে ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় ওই পরিত্যাক্ত ঘরটি পরিস্কার করার সময় এগুলো পাওয়া যায়।

স্থানিয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের একটি রুম অনেক দিন থেকে ব্যাবহার করা হয়নি। অব্যাবহৃত ঘরটির জানালাও খুলা ছিলো। শুক্রবার আবু মিয়া নামের এক শ্রমিক ঘরটি পরিছন্নতার কাজ করার সময় মা সহ বাচ্চা গুলোকে দেখতে পেয়ে এলাকাবাসীদের খবর দিয়ে বাচ্চা গুলোকে  উদ্ধার করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার ইয়াসিনুর রশিদ জানান, খবর পেয়ে তিনিও দেকতে গিয়েছেন এবং স্থানীয়দের পরামর্শে যারা উদ্ধার করছেন তারা সেখানেই রেখে দিয়েছেন যাতে মা মেছো বাঘিনি এসে নিয়ে যেতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.