Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের নির্মাণাধীন রাবারড্যামে ধস, ৬ নির্মাণ শ্রমিক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৪ মার্চ, ২০১৬

বাংলাদেশের সর্ববৃহৎ রাবারড্যাম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর র্পূবপাড়া/ উলাসনগর এলাকার পুরাতন যাদুকাটা নদীর উপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) উদ্যোগে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নব র্নিমাণাধীন মিছাখালি রাবারড্যামে নিম্নমানের নির্মাণ সামগ্রী ও কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির হওয়ায় র্নিমাণ কাজ শেষ চলাকালীন সময়েই  ব্রীজের শেষ অংশের (৪৪ মিটারের) একটি স্প্যান ধসে পড়ে।

এসময় র্নিমাণ কাজ করতে আসা ৬ জন র্নিমাণ শ্রমিক গুরত্বর আহত হয়েছে। এ ঘটনায় রাবারড্যাম এলাকায় স্থানীয় এলাকাবাসী ও ভিক্ষুব্ধ জনতা ওই রাবারড্যাম র্নিমাণ কজে জড়িতদের শাস্তির দবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, জমসেদ মিয়া, সাইফুল ইসলাম,যুবলীগ নেতা হুমায়ুন কবির মৃদা প্রমুখ।

ঘটনাটি বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৪ টার সময় ঘটেছে।

আহত শ্রমিকরা হলেন, উপজেলার উলাস নগর গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী শুক্কুর নেছা রেখা(৩০), ফতেপুর ইউনিয়নের রাজেন্দ্র নগর গ্রামের আব্দুল হকের স্ত্রী নাজমা বেগম(৩৫), সিরাজগঞ্জের ভক্করকাচা এলাকার শহীদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম(৩৫), একই জেলার শাহ আলীর ছেলে ইয়াছিন মিয়া(৩২), বেউমারার আবু তাহেরের ছেলে আব্দূল খালেক(৩৪) ও কুড়িগ্রাম জেলার বকবান্ধা এলাকার ইনছান আলীর ছেলে মজনু মিয়া(৩২)।

এ সময় স্থানীয় এলাকাবাসী খবর পেয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে এবং এদের মধ্যে গুরত্বও আহত র্নিমাণ শ্রমিক শুক্কুর নেছা রেখা ও ইয়াছিন মিয়াকে রাতেই সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় একটি আতঙ্ক বিরাজ করছে।

এ খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলা  র্নিবাহী র্কমকর্তা, রাবারড্যাম নির্মাণকাজের তদারককারী প্রতিষ্ঠান বিএডিসির প্রকৌশলীগন ও  থানার পুলিশ এসে ঘটনার স্থল পরির্দশন করেন। এ সময় বিএডিসির প্রকৌশলীগন ব্রীজের ধসে পড়া স্প্যানটি ৪৪ মিটারের কথা জানালেও টিকাদার মস্তু মিয়া তা অসিকার করে  ১১ মিটার ধসে পরেছে বলে দাবি করেন।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা  জানান, যাদুকাটা নদীর অকাল বন্যা ও পাহাড়ী ঢলের হাত থেকে কৃষকদের স্বপ্নের প্রায় ৭ হাজার হেক্টর জমির বোরো ফসল রক্ষা করতে বাংলাদেশ সরকারের খ্যাদ উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারী নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি কর্পোরেশন(বিএডিসির) উদ্যোগে ৫৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৫ স্প্যান বিশিষ্ট ২২০ মিটরি দৈর্ঘ্য ও ৪ মিটার উচ্চতা সম্পন্ন দেশের বৃহৎ এই রাবারড্যামটি নির্মাণ করা হচ্ছে। আর ওই নির্মাণ কাজের দায়ীত্ব পান ঢাকার সেগুন বাগিচার একটি ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস কেবিআইএমএমকে।

রাবারড্যামের কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অনিয়ম-দুর্নীতির করে আসছে এমন অভিযোগ করেছে স্থানীয় এলাকাবাসী। যেখানে ফাজিলপুরের বালু,বোল্ডার পাথর ভাঙ্গা ব্যবহার করার কথা থাকলেও এর  পরির্বতে চুনাপাথর ভাঙ্গা ও সিঙ্গেল মিশ্রীত ভাঙ্গা পাথর এবং মাটি মিশ্রীত বালু দিয়ে কাজ করার কারনে এর কাজ শেষ না হতেই ব্রীজের ল্যানের নিছের বিভিন্ন অংশে ফাঁট দেখা দিছে।

এরই ধারবাহিকতা  গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত ওই মিছাখালি রাবারড্যামের ৪ মিটার উচ্ছতা সম্পন্ন রাবারড্যামের উপরে ব্রীজের ৫ নাম্বার স্প্যানটির ঢালাইয়ের কাজ করছিল ২৭ জন নারী-পুরুষ নির্মাণ শ্রমিক। ঢালাইয়ের কয়েক ঘন্টা পার বিকাল সাড়ে ৪ টার সময় হঠাৎ একটি বিকট শব্দে ব্রীজের ওই ঢালাইকৃত স্প্যানটি ধসে পরে। এসময় ব্রীজের উপে থাকা ৮-১০ জন নির্মাণ শ্রমিক ঢালাইয়ে নিচে পড়ে বাঁশ-রড ও বিভন্ন নির্মাণ সামগ্রীর আঘাতে ৬ জন আহত হয়। এর মধ্যে ২ জন শ্রমিক গুরত্বও আহত হলে তাদের আশংকা জনক অবস্তায় রাতেই সুনামগঞ্জ সদর হাসপাথালে নিয়ে ভর্তীকরে।

ঘটনা স্থলে উপস্থিত দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান বলেন, শুরু থেকেই নিম্নমানের বালু-পাথর ও বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে রাবারড্যামের কাজ করছে। স্থানীয় লোকজান বারবার অভিযোগ করে আসছিল রড-সিমেন্ট যা দেওয়ার কথা তা দেওয়া হচ্ছেনা। ভাঙ্গা পাথরের পরির্বতে সিঙ্গেল পাথর দিয়ে কাজ করছে। আমি এসব কাজের প্রতিবাদ করলে এতে তার কোন র্কণপাত করেননি। এমনকি যেই এর প্রতিবাদ করে তাদেরকে  মামলার ভয় দেখায়। ব্রীজ ধসে পড়ার ঘটনা সঠিক তদন্ত পূর্বক এই কাজে অনিয়ম-দুর্নীতির সাথে যারা জড়িত তাদেও আইনের আওতায় আনা প্রয়োজন।

বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান নাঈম বলেন,ওই রাবারড্যাম নির্মাণের শুরু থেকেই মটি মিশ্রীত বালু-ভাঙ্গা পাথরের পরির্বতে সিঙ্গেল পাথর এবং যতটুকু রড – সিমেন্ট দেওয়ার কথা ছিল তার চেয়ে কম দয়ে তা নির্মাণ করছে। কৃষি নির্বর বাংলাদেশকে খ্যাদে সয়ং সম্পন্ন করার রক্ষে প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এরকম অনেক উদ্যোগ নিয়েছেন। প্রধান মন্ত্রীর এই স্বপ্নকে ভানের পানিতে ভাসিয়ে দেওয়ার জন্যই এলাকার কিছু কুচক্রি মহলের সহায়তায় ও্ ঠিকাদারী প্রতিষ্ঠানটি নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার করানে এর কাজ শেষ হওয়ার আগেই আমরা এলাকাবাসী রাবারড্যামের কুফল দেখতে পাচ্ছি।

ব্রীজের ঢালাই কাজে নিয়োজিত শ্রমিক নাজমা বেগম বলেন, ফাতিত(টুকরি) কইরা মাল(বালু-পাথর-সিমেন্ট মিশ্রিত মসলা) ফালাইয়াই খালি রওনা দিছি। এর মাজেই দেি হবড় একটা শব্দ কইরা পুল(ব্রীজ) ভাইঙ্গা নিচে পইরা যাইতাছি। একটুর লাগি আল্লা আমার জান বাঁচাইছে। মালের তলে, রড ও বাঁশে বারি খাইয়া অনেকে দুখ পাইছে। ২জন জাগাতেই অজ্ঞান হইছে।

ঠিকাদারী প্রতিষ্ঠানের দেখভালকারী উত্তম সরকার ও সাইফুল ইসলাম বলেন, রাবারড্যামের ও ব্রীজের কাজে আমরা কোন অনিয়ম করছি না। ওর্য়াক অর্ডারে যেরকম বাল-পাথর-রড- সিমেন্ট দিয়ে কাজ করার কথা তা দিয়েই আমরা কাজ করছি।

এ ব্যপারে দক্ষিণ বাদাঘাট ইউণিয়নের ১নং ওয়াড মেম্বার সিরাজপুর গ্রামের আব্দুল হাই বলেন,শুরু থেকেই কারাপ মাল দিয়ে কাজ করছে। যার কারনে এখনেই বলকের আস্তর সরেগিয়ে ভেঙ্গে পাড়ছে আর ব্রীজের নিচে আনেক জায়গায় ফাঁট দেখা দিয়েছে।

সিরাজপুর গ্রামের হাবিবুর রহমান সরদার বলেন,ভাই প্রথম থেকেই এখানে দুই নম্বরি কাম করছে। আমরা এর বিরোদ্ধে কথা বললে মামলার ভয় দেখায়। বলে এটা সরকারি কাজ, আর সরকারি কাজ মানেই আওয়ামীলীগের কাজ। তাই বাঁধা দিলেই আমাদেরকে বিএনপি বানিয়ে চাঁদাবাজি মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিবে। ঠিকাদার মস্তু মিয়া সব অভিযোগ অসিকার করে বলেন, আমরা সঠিকভাবে নিয়ম-নীতি মেনেই কাজ করছি। ভাল মানের রড,সিমেন্ট,বালু ও পাথর  ব্যবহার করছি। বৃহস্পতিবার সাটারিং একটু দুর্বল থাকার কারনে ১১ মিটার স্প্যানের ঢাইল ধসে পড়ে। এটা আবার নতুন করে ঢালাই করব।

এ ব্যপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী র্কমকর্তা জসিম উদ্দিন বলেন, রাবার ড্যাম ব্রীজ ধসে পড়ার খবর পেয়ে তাত্বক্ষনিক ঘটনার স্থা পরির্দশন করেছি। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেছেন রাবার ড্যামে নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে ব্রীজ ঢালাইয়ের সময় ব্রীজের একটি অংশ ধসে পড়ে ৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তপক্ষকে স্থানীয় লোকজনের অভিযোগের বিষয় গুলো অবগত করা হবে।

এ ব্যপারে আবু আহমেদ মাহমুদুল হাসান বরেন,রাবার ড্যামের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে এধরনে অভিযোগ সঠিক নয়। উন্নতমানের রড-সিমেন্ট-বালু-পাথর ব্যবহার করা হচ্ছে । গতকাল বৃহস্পতিবার স্প্যানের ঢালাইয়ে সাটারের নিচের খুঁিটগুলো একটু বাঁকা ছিল। তাই ঢালাই চলাকালীন সয়ে একটি স্প্যান ধসে পড়ে। এত ৬-৭ জন শ্রমিক আহত হয়েছিল তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ওই প্রকল্পের র্কাযাদেশের তারিখ ২৬ মে ২০১৪ ইং হতে ২৫ মে ২০১৬ ইং র্পযন্ত। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.