Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ইভটিজিংয়ের বিচার নিয়ে সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মার্চ, ২০১৬

সিলেটের কানাইঘাটে ইভটিজিং নিয়ে বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম দুদু মিয়া।আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

সিলেটের কানাইঘাটে ইভটিজিংয়ের বিচারকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুদু মিয়া নামে এক ব্যক্তি নিহত হন।
জানা যায়, বৃহস্পতিবার কানাইঘাটের লক্ষীপাশা ইউনিয়নের কুওরঘড়ি গ্রামের সাবাব উদ্দিনকে ইভটিজিংয়ের দায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমা্ন আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর একই গ্রামের বাসিন্দা দুদু মিয়া ও রাকিব আলীর মধ্যে বাকবিতন্ডা বাঁধে।  দুদু মিয়া ও রাকিব আলী সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা যায়, সাবাব উদ্দিনের শাস্তির জন্য দুদু মিয়া ভাতিজা রাকিব আলীকে দোষারুপ করতে থাকেন। এনিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে দু'পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে গুরুতর আহত লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য দুদু মিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৱসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করলেও পুলিশ বলছে পরিস্থিতি নিযন্ত্রণে রয়েছে।

কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবির জানান, দুদু মিয়া ও রাকিব উদ্দিনের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিলো। আজ ইভটিজিংয়ের বিচার নিয়ে তাদের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে দুদু মিয়া মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.