সিলেটটুডে ডেস্ক | ০৪ মার্চ, ২০১৬
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগর শাখার ৮ম কাউন্সিল শুক্রবার আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনার্দন দত্ত নান্টু, বাসদ সিলেট জেলার সংগ্রামী সমন্বয়ক আবু জাফর, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
কাউন্সিলে প্রধান বক্তা ছাত্রনেতা জনার্দন দত্ত নান্টু বলেন, সার্বজনীন শিক্ষার দাবীতে এ ভূখন্ডের ছাত্র সমাজ দীর্ঘদিন থেকে লড়ছে। ৬২, ৬৯ সহ স্বাধীনতার পূর্বে এবং পরে সকল আন্দোলনের মূল দাবী ছিল শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষার খাতে বরাদ্দ বাড়ানো। স্বাধীন দেশের প্রত্যেক সরকারই শিক্ষাক্ষেত্রে বেসরকারী ও বাণিজ্যিক উদ্যোগকে ক্রমাগত উৎসাহিত করছে। যা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের মৌল চেতনার পরিপন্ত্রি।
বর্তমানে সারা দেশে হাজার হাজার কিন্ডারগার্টেন, বেসরকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ৯১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৬৫টি বেসরকারী মেডিকেল কলেজ, ৪ শতাধিক বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি মিলে বেসরকারী ও বাণিজ্যিক ধারাই শিক্ষা ব্যবস্থার প্রধান ধারা হয়ে দাড়িয়েছে।
জনার্দন দত্ত নান্টু শিক্ষার বাণিজ্যিকীকরণ, বেসরকারিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণ রুখে দাড়ানোর জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।
কাউন্সিলে পাপ্পু চন্দকে সভাপতি ও এম এ ওয়াদুদকে সাধারণ সম্পাদক করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন সহ সভাপতি আজহারুল হক চৌধুরী সাকিব, সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, অর্থ সম্পাদক শিল্পা রায়, দপ্তর সম্পাদক আশিক মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন দেব, স্কুল বিষয়ক সম্পাদক স্বাত্তিক সন্ধিপন অরিত্র, পাঠাগার বিষয়ক সম্পাদক শান্ত তালুকদার, সদস্য বিভাষ চৌধুরী পাপন, সুমন মিয়া, সঞ্জয় শর্মা ও পিয়াস দে।