সিলেটটুডে ডেস্ক | ০৬ মার্চ, ২০১৬
বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল সিলেট মহানগর শাখার উদ্যোগে রবিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নান ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়া দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দেশের গণতন্ত্র রক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামে প্রস্তুতি নিচ্ছে। অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী অবৈধ আওয়ামী সরকার পতনের আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, অবৈধ আওয়ামী সরকার দেশের মানুষের উপর তাদের অবৈধ বিভিন্ন সিদ্ধান্ত জোরপূর্বক ভাবে চাপিয়ে দিচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাকে আইনশৃঙ্খলাবাহিনী ধারা ভয়ভীতি দেখি দমানো করা হচ্ছে যা সম্পুন্ন অগণতান্ত্রিক।
মহানগর হকার্স দলের সভাপতি আব্দুর রহিম’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাধারণ সম্পাদক সুরমান আলী, সদর উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক ফয়সল আহমদ টিপু, হকার্স দলের সাধারণ সম্পাদক খোকন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাসেম উদ্দিন, হাসু মিয়া, ছালেক মিয়া, ইসরাত জাহান, খোকন আহমদ, শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক ছালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবু কাশেম, আনোয়ার হোসেন, জাবেদ আহমদ, প্রচার সম্পাদক ফকির হোসেন, সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফয়ছল আহমদ, সহ দপ্তর সম্পাদক রাজন আহমদ, ক্রীড়া সম্পাদক কাবুল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহারাজ, সদস্য জাকির হোসেন প্রমুখ।