Sylhet Today 24 PRINT

হাকালুকিতে নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের আনন্দ ভ্রমণ

কুলাউড়া প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৬

‘একজন মানুষও যেনো রক্তের অভাবে মারা না যায়’ এই দৃপ্ত অঙ্গীকার হৃদয়ে ধারণ করে কুলাউড়ায় নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলন ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ মার্চ শুক্রবার হাকালুকি হাওরে আনন্দ ভ্রমণ ও আলোচনাসভার আয়োজন করে নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলন।

সংগঠনের সভাপতি শিবু রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল আহাদ চৌধুরী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল আউয়াল, শিক্ষক ইসলাম জাবেদ, মিডিয়া ব্যক্তিত্ব মো. জাহেদ চৌধুরী, সাংবাদিক খালেদ পারভেজ বখশ, নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের উপদেষ্টা শফিক মিয়া আফিয়ান, সাবেক পৌর কাউন্সিলর মো. তুতিউর রহমান, বেক্সিমকো ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসার আশরাফুল ইসলাম, মানবাধিকার কর্মী শাহ ইমরান, আশরাফ উদ্দিন সাবু, জাকির মনির, শিক্ষক মো. হেলাল আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার তপন কুমার দাস, টিএলসিএ আব্দুল্লাহ কাফি, সূর্যসেনা ক্লাবের সভাপতি রনি আহমদ আরিফ, নাট্যকর্মী ও সঙ্গীতশিল্পী লিটন সাকি, সংবাদকর্মী এম রাসেল আহমদ, কুলাউড়া ডিগ্রী কলেজের বিএসএস শিক্ষার্থী শামীমা আক্তার প্রমুখ।

নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভ্রমণ ও আলোচনা সভায় উপস্থিত অতিথিরা বলেন, নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলন কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় বিগত দুই বছর ধরে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং মুমূর্ষু রোগীদেরকে রক্তদানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। যা সত্যিই ত্যাগের মানবিক মহিমা ফুটিয়ে তুলে। নিরাপদ স্বাস্থ্য রক্ষা আন্দোলনের মানবিক এই উদ্যোগকে আরও বেশি করে উৎসাহিত ও সহযোগিতা করলে সুবিধা বঞ্চিত সংখ্যাগরিষ্ঠ মানুষরা ভরসা খোঁজে পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.