বিশ্বনাথ প্রতিনিধি | ০৭ মার্চ, ২০১৬
বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মাছুখালীকে সংবর্ধিত হয়েছেন সাবেক পাইলট আজাদ উদ্দিন, প্রবাসী লেখক ও সাংবাদিক জাফর আলী, কমিউনিটি নেতা আজিম উদ্দিন আজির, শাহীন আব্দুল ও আব্দুল কদ্দুছ।
রোববার (৬ মার্চ) রাতে দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দশঘর নোয়াগাঁও দ্বীপন সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের উদ্যোগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন, সাবেক পাইলট, নর্থওয়েল্স প্রেমপাটাইম’র বি.সি.এ এর জেনারেল সেক্রেটারী ও দশঘর এনইউ হাইস্কুল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টী মো: আজাদ উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, শিক্ষা আর নীতি-আদর্শকে বিসর্জন দিয়ে কেউ কখনও সাফল্যে পৌঁছাতে পারেনি। শুধুমাত্র দশঘর নয় বৃহত্তর সিলেটের প্রবাসীরা এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাই সকল সংগঠনের কর্মকর্তাদের শিক্ষাসহ সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হবে।
দ্বীপন সমাজকল্যাণ সংস্থার সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য শামছুদ্দিন আহমদ, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী জালাল উদ্দিন, আব্দুল মনাফ, প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন।
দ্বীপন সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি আবু কওছরের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক মো: জাফর আলী, প্রবাসী কমিউনিটি নেতা আজিম উদ্দিন আজির, শাহীন আব্দুল ও আব্দুল কদ্দুছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন’র প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, শাপলা ক্রীড়া সংঘের সভাপতি হেলাল উদ্দিন ও কোষাধ্যক্ষ বাহু উদ্দিন জিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বীপন সমাজকল্যাণ সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, শওকত আলী ও সমাজসেবা সম্পাদক হেলাল মিয়া। অনুষ্ঠানে সংগঠক কাওসার আহমদসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।