Sylhet Today 24 PRINT

স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বিয়ানীবাজারে লাঠি মিছিল

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৭ মার্চ, ২০১৬

বিয়ানীবাজারে স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে লাঠি মিছিল করেছে উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কমান্ড এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। 

সোমবার (৭ মার্চ) দুপুরে পৌরশহরে এ লাঠি মিছিল করা হয়।

মিছিল শেষে স্থানীয় নিউ মার্কেট মোড়ে পথসভা করেন সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওয়াহিদুজ্জামান টিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লোদীর পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মুক্তিযোদ্ধা এম এ কাদির, পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল হক, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা সংগ্রামের এ উপজেলার ১২৪ জনকে পাকবাহিনী ও তাদের দোসররা স্থানীয় রাজাকারদের সহায়তায় হত্যা করেছে। অবিলম্বে মুক্তিযুদ্ধেও বিরোধীতাকারি এসব রাজাকার, আলবদর ও আল শামসদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

পথসভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুম আহমদ, পৌরসভা সন্তান কমান্ডের সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান অপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.