Sylhet Today 24 PRINT

ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক  |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেটে হুন্ডি ব্যবসার অভিযোগে ভারতীয় রুপিসহ আব্দুর রহিম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক রহিম সিলেটের কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামের সেকন্দার আলীর ছেলে।

রোববার (২২ ফেব্রুয়ারি)  বিজিবি ৪১ ব্যাটালিয়নের কানাইঘাটের সুরাইঘাট সীমান্ত ফাঁড়ির জওয়ানরা বাউরবাগ খামারজুড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

তার কাছ থেকে মোটরসাইকেলের সিটের নীচে রাখা এক লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। সেই সঙ্গে নম্বর বিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটক আব্দুর রহিমকে উদ্ধার করা ভারতীয় রুপিসহ কানাইঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে  বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.