Sylhet Today 24 PRINT

এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৬

এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষে সংর্ঘের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রায়হান চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়।

 মঙ্গলবার ছাত্রলীগ কর্মী রুবেল আহমদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ জানান, গত রাতে রুবেল আহমদ নামের এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। 

উল্লেখ্য, সোমবার সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের  গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে গুলিবিদ্ধ খায়রুল ইসলাম শাহীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত রতন গুপ্তকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.