Sylhet Today 24 PRINT

বড়লেখা ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল

বড়লেখা প্রতিনিধি |  ০৮ মার্চ, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল (৭ মার্চ) সোমবার কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে কলেজের অধ্যাপক জায়েদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে প্রধান আলোচক ছিলেন ইসলামি চিন্তাবিদ মাওলানা আতাউর রহমান জাফরী।

বিশেষ আলোচক ছিলেন ইসলামি চিন্তাবিদ অধ্যাপক আব্দুস সবুর।

বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্তী, গভর্নিং বডির সদস্য মুহিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.