Sylhet Today 24 PRINT

সিলেটে নিরুত্তাপ হরতাল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৬

সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে জামায়াতের নিরুত্তাপ হরতাল। সকাল থেকেই নগরীতে রিক্সা অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যানবাহন ও জনসমাগম।

এদিকে হরতালের সকালে সিলেট কেন্দ্রী বাস টার্মিনাল থেকে আন্ত:জেলা ও দুরপাল্লার অনেক বাস ছেড়ে যেতে দেখা গেছে। নিয়মিত রুটিনে ছেড়ে গেছে বিভিন্ন রুটের ট্রেনও।

এদিকে, বুধবার সকাল থেকে নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে কোনোধরনের মিছিল কিংবা পিকেটিং করেনি জামায়াতের নেতাকর্মীরা।

এসএমপির বিভিন্ন জোনের কর্মকর্তারা জানান, নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশপাশি নগরজুড়ে টহল দিচ্ছে পুলিশের ভ্রাম্যমান টিম। পুলিশের পাশপাশি টহল দিচ্ছে র‌্যাব সদস্যরাও।

গতকাল মঙ্গলবার সকালে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার পর জামায়াত হরতালের ডাক দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.