Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট পজেক্টের কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০১৬

সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যাপী দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট পজেক্ট (এলজিএসপি-২) জেলা প্রর্যায়ে কর্মশালা।

বুধবার সকালে স্থানীয় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সহযোগিতায় পায়াকট বাংলাদেশ এবং ভিসকম এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ।

কর্মশালায় এসময় এলজিএসপি-২ প্রজেক্টের বিভিন্ন কর্মসূচি ভিডিও দৃশ্যেও মাধ্যমে প্রদর্শন করা হয় ও বিভিন্ন সমম্যা সম্ভাবনা তোলে ধরা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.