বড়লেখা প্রতিনিধি | ১০ মার্চ, ২০১৬
বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সম্পাদক, মৌলভীবাজার জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কসহ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মিছিল করা হয়। মিছিলটি স্থানীয় বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহর ঘুরে দক্ষিণবাজারে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী পথসভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিপার আহমদদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের আহবয়ক জাবের আহমদ তারেক, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহেল আহমদ, যুগ্ম আহবায়ক আসুক আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আজিজ মান্না, সাইফুর রহমান, নুরুল ইসলাম সুজন, শওকত হাসান, এম.আই পাপলু, আমানুর রহমান আমান, জামাল আহমদ, আসুক আহমদ, কাওছার আহমদ, দেওয়ান ওসামা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিল আহমদ, সুফিয়ান আহমদ, আজাদ হোসেন আবু, মিছবাহ উদ্দিন, শরীফ উদ্দিন ইমন, আরাফত মো. শুভ, ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদি হাসান, শফিউল হক সাজু, জয়েদুল ইসলাম, জাফর আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
এর আগে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিএনপি কার্যালয়ের সামনে এক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদির পলাশ, সম্পাদক জুয়েল আহমদ, জাসাস সম্পাদক রায়হান মো. মুজিব, জাহিদুল ইসলাম মতিন।
এ সময় উপস্থিত ছিলে উপজেলা ছাত্রদল নেতা আমান হাসান, বেলাল আহমদ, দুলন আহমদ, শাহ আলম, শাকিল আহমদ, মামুন আহমদ, দেলোয়ার আহমদ, রাজু আহমদ, সাইবার দলের সাধারণ সম্পাদক কেআই সবুজ, তৃণমূল সাইবার দলের সভাপতি আসাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শিপলু আহমদ প্রমুখ।