Sylhet Today 24 PRINT

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১০ মার্চ, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলা কামাইছড়া এলাকায় ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজাত মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে তার ছোট ভাই জাবেদ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে বাহুবল উপজেলার জয়পুর গ্রামের তোতা মিয়ার দুই ছেলে সুজাত ও জাবেদ মৌলভীবাজার জেলার সাতগাঁও এলাকায় একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে মোটর সাইকেলযোগে রওয়ানা হয়। পথিমধ্যে কামাইছড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্রাক্টরের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.