Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৬

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে দই পক্ষের সংঘর্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে বাবনিয়া গ্রামের মাঠে এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় ও  পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাবনিয়া গ্রামের মো.আব্দুল কাদিরের সঙ্গে একই গ্রামের ময়না মিয়ার ঈদগাহ ও কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

এসময় সংঘর্ষে ময়না মিয়া (৬০), তার ছেলে আজিজুর রহমান (১৫), আজিম উদ্দিন (৩০), মোস্তফা মিয়া(৫৫) , আমির আলী (২৫), বাবুল মিয়া (৪০) ও জিয়াউল হক (২৫) সহ ২০জন আহত হয়। এদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. আল আমিন জানান, ঈদগাহের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এনিয়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.