Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে মিষ্টি খেয়ে শিশুসহ একই পরিবারের ৮জন অসুস্থ

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৬

হবিগঞ্জে মিষ্টি খেয়ে একই পরিবারের শিশুসহ ৮ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ অবস্থায় ৪ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ৩ জনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের আমিনুল হক আজ বৃহস্পতিবার সকালে শহরের বেবীস্ট্যান্ড এলাকা থেকে বনের ফুল মিষ্টির দোকান থেকে এক কেজি কিষ্টি ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। মিষ্টি খেয়ে তার পরিবারের সদস্যরা বমি করতে থাকে।

মিষ্টি খেয়ে পর্যায়ক্রমে বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়লে দুপুরে স্থানীয় লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় আমিনুল ইসলাম (৩৫), তার তিন কন্যা রিতা (৫), কবিতা (৭), তাওহিদা (৩), ভাই নাজমুল হক (২০), মনিরুল হক (১৭) ও আবিদুল হক (১৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বজলুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ফুড পয়জনিংয়ের কারনে তারা অসুস্থ হয়ে পড়ছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করে দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বিকেলে অসুস্থ কবিতা, মনিরুল হক, তাওহিদার অবস্থার অবনতি হলে তাদেরকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়।

রোগীদের আত্মীয় মিজানুর রহমান জানান, মিষ্টি খাওয়ার পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.