ডেস্ক রিপোর্ট | ১০ মার্চ, ২০১৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেছেন, সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারী কর্মকর্তা-কমচারীদের কাজ করতে হবে। তিনি বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া হয়রানী করা নয়। সরকারী কর্মকর্তা হিসেবে সকলকেই দেশের প্রতি দায়িত্ববান হতে হবে। আমাদের যথার্থ দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের অধিকার রক্ষা হয়। তিনি বলেন আমাদের দক্ষ জনবল গড়ে তুলতে হবে। সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী সংসদ আয়োজিত সিটি কর্পোরেশনের অবসর প্রাপ্ত কর্মকর্তা-কমচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিটি কর্পোরেশনের কর্মচারী সংসদ এর সভাপতি আপ্তাব আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার সিদ্দিকী বাবলুর পরিচালনায় বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কহিনুর ইয়াসমীন ঝর্ণা, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সিলেট বিভাগ পৌর ও সিটি কর্পোরেশন ফেডারেশনের সভাপতি ফরহাদ হোসেন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কর্মচারী সংসদের সহ সভাপতি ভানুজয় দাশ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা এসোসিয়েশনের পক্ষ থেকে প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন দাশ, কর্মচারী সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মসুক মিয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল বাসিত।
অতিথিরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুধাময় মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী হাজী মো: আজিজুর রহমান, সহ কর আদায়কারী মো: নুর মিয়া, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: তালহা। গীতা পাঠ করেন জ্যাতিষ চক্রবর্তী।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্তরা হচ্ছেন প্রাক্তন সচিব মো: মুহিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ হোসেন জামাল, নির্বাহী প্রকৌশলী হাজী মো: আব্দল মালেক, সহকারী প্রকৌশলী লুৎফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক, প্রধান সহকারী মো: নরুল ইসলাম, প্রধান সহ কারী বাবু ত্রিদিপ ভট্টাচার্য্য, সিআই মো: আব্দুল মজিদ, সহ কর আদায়কারী মো: মনু মিয়া, সহ কার আদায়কারী দেবাশীষ কুমার ঘোষ, সহ কর আদায়কারী মো: আব্দুল আহাদ, সহ কর আদায়কারী মো: আইয়ুব আলী, সহ কর আদায়কারী মো: মকসুদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো: তাজুল ইসলাম, উচ্চমান সহকারী বিথী চৌধুরী, অফিস সহকারী সাবিয়া সুলতানা।
অন্যান্যাদের মধ্যে, অফিস সহকারী লিলা পুরকায়স্থ, সুপারভাইজার আব্দুর রকিব, মৌলভী মো: হাফিজ উদ্দিন, সাইক্লোটাইস অপারেটর মো: আকবর আলী, পাইপ লাইন মিস্ত্রি মো: আব্দুল হালিম, পাম্প অপারেটর মো: আলী মিয়া, পাম্প অপারেটর মো: মছদ্দর আলী, পাম্প অপারেকটর মো: শফিকুল ইসলাম, পাম্প অপারেটর মো: সিরাজউদ্দোলা, অফিস সহায়ক মো: সুন্দর আলী, অফিস সহায়ক বাবু নিপেদ্র চন্দ্র, অফিস সহায়ক মো: রঞ্জু মিয়া, অফিস সহায়ক আজিজুর রহমান, অফিস সহায়ক মো: হাবিবুর রহমান. স্টীট লাইট হেলপার আব্দুল মন্নান, প্রহরী মো: ফরহাদ, মালি মো: দুলাল মিয়া।
এসময় অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।