নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারী, ২০১৫
মেট্রোসিটি সিকিউরিটির এক কর্মকর্তাকে রুল দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ১১ টার দিকে সিলেট নগরীর লামাবাজারস্থ আয়শা মেডিকেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহত আলী হোসেন (৩১) মদিনা মাকের্ট লেকসিটি ১ নং রোডের এ ব্লকের ৫ নং বাসার মো. আব্দুল হান্নানের ছেলে।
আলী হোসেন জানান, গতকাল রাত ১১ টার দিকে জিন্দাবাজারস্থ তাদের অফিস থেকে তার সহকর্মী আক্তার বাছিতকে সাথে নিয়ে রিকশা যোগে নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। ঘটনাস্থলে পৌছামাত্র একটি সিএনজি অটোরিকশা যোগে ৪জন যুবক তাদের গতিরোধ করে।
এ সময় রিকশা থেকে তাদের নামিয়ে তাকে কাঠের রুল দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে তারা দু’জন পালাতে থাকলে দুর্বৃত্তরা ধাওয়া করে। তখন কোন উপায় না দেখে আক্তার বাসিত ডাকাত ডাকাত বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে আয়শা মেডিকেয়ার ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।