Sylhet Today 24 PRINT

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি |  ১০ মার্চ, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী আমজাদ হোসেন ওরফে লেবু মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে থানার এসআই জাহাঙ্গীর আলম তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। সে উপজেলার গৌরনগর গ্রামের ফয়জুর রহমানের পুত্র।  

জানা গেছে, আমজাদ হোসেন ওরফে লেবু মিয়ার সিআর-৯৬/৯০ নং মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.